মামলা বাতিলের আবেদন পরীমনির
বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার কার্যক্রম বাতিল চেয়ে আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমনি। সোমবার (১৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এ আবেদন করেন পরীমনির আইনজীবীর নীলাঞ্জনা রিফাত (সুরভী)।
আবেদনের বলা হয়, মামলাটি ইতোমধ্যে ১৩৫ কার্যদিবস পার হয়েছে। উচ্চ আদালত থেকে সময় বাড়ানোর কোনও অনুমতি নেওয়া হয়নি। এ ছাড়াও এই মামলার সর্বোচ্চ সাজা ৫ বছরের কারাদণ্ড হওয়ায় এই আদালতে চলতে পারে না।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুল আলম এই আবেদনের বিরোধিতা করে শুনানি করেন। তিনি বলেন, যদিও আইনে বলা রয়েছে ১২০ কার্যদিবসের মধ্যে মামলা শেষ করতে হবে। তবে এটা বাধ্যতামূলক নয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত মামলার কার্যক্রম বাতিলের আবেদন খারিজের আদেশ দেন।
এদিন মামলাটিতে র্যাব-১ এর এসআই আবু হেনা মো. মোস্তফা কামাল আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে এই সাক্ষীর জেরা করার জন্য আসামিপক্ষ সময় আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৫ ডিসেম্বর জেরার তারিখ ধার্য করেন।
এদিকে, পরীমনির পক্ষে আইনজীবীরা হাজিরা দেন। তবে পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হাওলাদার আদালতে হাজিরা দেন।
উল্লেখ্য, গত বছর ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। ৩১ আগস্ট জামিন পান পরীমনি। পরদিন তিনি কারামুক্ত হন।
এরপর গত বছর ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ৫ জানুয়ারি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
প্রীতি / প্রীতি
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা