পিতার মুক্তিযোদ্ধা ভাতায় রেশন দিচ্ছেন যুবলীগ নেতা কামাল
করোনা সংকটে অসহায় হয়ে পড়া অসচ্ছল ও দুস্থদের জন্য মরহুম পিতার মুক্তিযোদ্ধা ভাতার অর্থে রেশনিং পদ্ধতিতে খাদ্য সহায়তা চালু করেছেন যুবলীগের কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল। প্রথম পর্যায়ে মিরপুরের কাজীপাড়াস্থ অসহায় ২০টি পরিবারকে নিয়মিত খাদ্য সহায়তা দেয়া হবে। রবিবার (১১ জুলাই) দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল।
এ সময় যুবলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক তুহিন, নির্বাহী সদস্য অ্যাডভোকেট শওকত হায়াত, কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হোসেন মিশু, এবিএম শেখ ফরিদ জিবন, জহিরুল আমিন জহির, যুবলীগ নেতা নজরুল ইসলাম রাজু, মুজিবুল করিম বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল বলেন, প্রধানমন্ত্রী ও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে আমার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ হোসেন আহমদ চৌধুরীর মুক্তিযোদ্ধা ভাতার জমানো অর্থ দিয়ে করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে রেশন কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করব। প্রথম পর্যায়ে ২০টি পরিবার দিয়ে শুরু করেছি। পর্যায়ক্রমে এ সংখ্যা আরো সংখ্যা বাড়াব।
উল্লেখ্য, গত ৮ জুলাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে দেশব্যাপী করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচিতে রেশনিং পদ্ধতিতে অসহায়-দুস্থদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করার ঘোষণা দেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল। এরপর সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা রেশনিং পদ্ধতিতে খাদ্য সহায়তা দিতে শুরু করেন।
এমএসএম / জামান
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন
এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন
জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম
‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’
সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের