পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
বিদেশে বসে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ব্লগার পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।
পিনাকী ছাড়াও এ মামলায় ছাত্রদল নেতা মফিজুর রহমান আশিক (৪২) ও মুশফিকুল ফজলকে আসামি করা হয়েছে। এদের মধ্যে আশিককে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৫ অক্টোবর ডিএমপির রমনা থানায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহিল মারুফ বাদী হয়ে মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, বিদেশে বসে থেকে পিনাকী সরকারবিরোধী নানা অপপ্রচারে লিপ্ত। তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানা হচ্ছে। তার পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া গেলে তা ইন্টারপোলে পাঠানো হবে। ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করা হবে।
এমএসএম / এমএসএম
আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
তাহসিফের মৃত্যু: দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সাবেক সেনা কর্মকর্তা হাফিজের রিমান্ডের আবেদন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল