বাবার ভাতার জমানো টাকায় যুবলীগ নেতা কামালের মানবিক সহায়তা
মুক্তিযোদ্ধা বাবার ভাতার জমানো টাকা দিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে রেশনিং পদ্ধতিতে খাবার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য প্রকৌশলী মুক্তার হোসেন চৌধুরী কামাল। গতকাল (১১ জুলাই) সন্ধ্যায় মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার অসহায়-দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। রোববার থেকে শুরু হওয়ার ত্রাণ কার্যক্রম চলবে সাপ্তাহব্যাপী।
খাদ্যসামগ্রী বিতরণকালে মুক্তার হোসেন চৌধুরী কামাল বলেন, প্রধানমন্ত্রী সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আমার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা হোসেন আহম্মেদ চৌধুরীর মুক্তিযোদ্ধা ভাতার জমানো অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক তুহিন, নির্বাহী সদস্য অ্যাড. শওকত হায়াত, কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হোসেন, এবিএম শেখ ফরিদ জিবন, জহিরুল আমিন জহির, যুবলীগ নেতা নজরুল ইসলাম রাজু, মুজিবুল করিম বিপ্লব প্রমুখ।
এমএসএম / জামান
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা