সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার (১৯ নভেম্বর)। সমাবেশস্থল আলিয়া মাদরাসা মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এদিকে নানা দাবিতে সিলেট বিভাগে চলছে পরিবহন ধর্মঘট। তাতে সীমাহীন দুর্ভোগে সাধারণ মানুষ। খণ্ড খণ্ড মিছিল আর বিএনপি নেতাকর্মীদের আনাগোনায় মুখর সিলেটের আলিয়া মাদরাসার মাঠ।
পরিবহন ধর্মঘটের বাধা এড়াতে দুদিন আগে থেকেই সিলেটে জড়ো হয়েছেন আশপাশের জেলার নেতাকর্মীরা। সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় নেতাকর্মীরা বলেন, কোনো বাধাতেই জনস্রোত ঠেকানো যাবে না।
অন্যদিকে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধসহ প্রশাসনের হয়রানি বন্ধের দাবিতে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষজন। বাস না পেয়ে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন অনেকে। কেউ কেউ গন্তব্যে যেতে বিকল্প যানবাহনে খরচ করছেন বাড়তি ভাড়া।
সিলেট জেলায় শনিবার পরিবহন ধর্মঘট শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার সকাল থেকে দুরপাল্লার বাসের টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। চলছে না ঢাকামুখী বাসও।
জামান / জামান
আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী : আসিফ মাহমুদ
রাষ্ট্র-রাজনীতিতে ওলামাদের উপেক্ষার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী
দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী
গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম
গার্মেন্টসের চেয়েও বড় সম্ভাবনা কুটির শিল্পে, প্রয়োজন প্রশিক্ষণ ও প্রচার
দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী
তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিরোধীদলীয় নেতা
সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না
সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার
নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে
তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ