ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সাগরে লঘুচাপ, বৃষ্টির আভাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৭-২০২১ দুপুর ১১:২৬

সাগরে লঘুচাপ দেখা দেওয়ায় দেশের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও দুই-তিন দিন থাকতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

তবে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় বিরাজ করছে।

পূর্বাভাসে আরও বলা হয়, এর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া পাবনা, বগুড়া, নগাঁও, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আবহাওয়াবিদ শাহীনুল জানিয়েছেন, ‘এটি উড়িষ্যা উপকূলেই উঠে যাবে। নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা নেই। তবে দেশে বিরাজমান তাপপ্রবাহ আরও দুদিন থাকবে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকবে। এজন্যে ভ্যাপসা গরম অনুভূত হবে।’

প্রীতি / প্রীতি

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত

২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫