ট্রেন চলবে বৃহস্পতিবার থেকে, বিকেলে টিকিট
চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করায় বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। এ জন্য মঙ্গলবার বিকেল থেকে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হবে। চলবে ২২ জুলাই পর্যন্ত। এই সময়ের জন্য সব টিকিট অনলাইনে বিক্রি হবে। টিকিট বিক্রি হবে মোট আসনের ৫০ শতাংশ। তবে কোন কোন রুটে কতটি ট্রেন চলবে সে বিষয়ে আজ সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে, ট্রেনে চলাচলকারী যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে। যার মধ্যে রয়েছে- প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে কিনতে হবে। সব অগ্রীম টিকিট যাত্রার পাঁচ দিন আগে যাত্রীরা কিনতে পারবেন। অনলাইনে কেনা টিকিট ফেরত দেয়া যাবে না।
নির্দেশনার মধ্যে আরো রয়েছে- কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।
প্রসঙ্গত, ঈদুল আজহাকে সামনে রেখে গণপরিবহন চলাচল, দোকান-শপিংমল খুলে দেয়াসহ কঠোর স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে চলমান বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একইসঙ্গে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
প্রীতি / প্রীতি
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী
অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল
গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত