দুদকে গ্রামীণ টেলিকমের এমডিসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ
শ্রমিক-কর্মচারীদের অর্থ লোপাট এবং প্রায় ৩ হাজার কোটি টাকা পাচারসহ চার অভিযোগে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রধান কার্যালয়ে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কমিশনের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল ইসলাম ছাড়াও প্রতিষ্ঠানের দুই পরিচালক আশরাফুল হাসান ও পারভীন মাহমুদ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদে রয়েছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।
অভিযোগের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ১৯৯৭ সাল থেকে গ্রামীণ টেলিকমের এমডির পদে থাকা নাজমুল বলেন, ‘সকল সিদ্ধান্ত হয়েছে বোর্ডের মাধ্যমে, ব্যক্তিগতভাবে কোনো কিছুর সাথে জড়িত নন ডক্টর ইউনূস।’ তিনি দাবি করেন, প্রতিষ্ঠানের শ্রমিকদের অর্থ ছাড় করা হয়েছে নিয়ম মেনেই। এর আগে অভিযোগ অনুসন্ধানে গত ২৫ অগাস্ট প্রথম দফায় প্রতিষ্ঠানটির এমডি নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক।
গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অভিযোগ, অনিয়মের মাধ্যমে শ্রমিক-কর্মচারীদের অর্থ লোপাট, তাদের পাওনা ৩৬৪ কোটি টাকা পরিশোধে অবৈধভাবে অ্যাডভোকেট ফি ও অন্যান্য ফির নামে ৬ শতাংশ অর্থ কর্তন করা হয়।এছাড়া তাদের কল্যাণ তহবিলে বরাদ্দ করা ৪৫ কোটি ৫২ লাখ টাকা বিতরণ না করে আত্মসাৎ করাসহ কোম্পানি থেকে দুই হাজার ৯৭৭ কোটি টাকা অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তরের অভিযোগ রয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়। দুদকের তিন সদস্যের একটি দল গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করছে। এতে কমিশনের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান ছাড়াও রয়েছেন দুদক সহকারী পরিচালক জেসমিন আক্তার ও নূরে আলম সিদ্দিকী।
এমএসএম / এমএসএম
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা