ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মহিলা আওয়ামী লীগের সভাপতি চুমকী, সাধারণ সম্পাদক শবনম জাহান


বিশেষ প্রতিবেদক photo বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১১-২০২২ দুপুর ১২:৩২

আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক পদে শবনম জাহান শিলা নির্বাচিত হয়েছেন।

শনিবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহিলা আওয়ামী লীগের সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে এ ঘোষণা দেওয়ার কথা জানান তিনি।

মেহের আফরোজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য। এছাড়া শবনম জাহান শিলা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রসঙ্গত, মহিলা আওয়ামী লীগের পঞ্চম জাতীয় জাতীয় সম্মেলন হয়েছিল ২০১৭ সালের ৪ মার্চ। সে সময় সংগঠনটির সভাপতির দায়িত্ব পান সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক হন মাহমুদা বেগম।

প্রীতি / প্রীতি

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির কাছে স্পষ্ট : হামিদুর রহমান

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত

মুচলেকার দাবি ‘অপপ্রচার’, ইজতেমার তারিখ ঘোষণার দাবি নিজামুদ্দিনপন্থীদের

সার নিয়ে বিক্ষোভে মামলা-গ্রেপ্তারে কৃষক শক্তির ক্ষোভ

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

মহিলা দলের নেতাকর্মীরা সরকারের অংশ : রিজভী

জাতি এখন সবচেয়ে বড় সংকটে আছে : ডা. শফিকুর রহমান

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে: খেলাফত মজলিস

গুলশানে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

সম্পত্তির অধিকার রক্ষার আইন নিয়ে জামায়াতের সমালোচনার জবাব চিফ হুইপের

ইসলামী মূল্যবোধ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সজাগ থাকতে হবে

হত্যার চেষ্টা করা হতে পারে, আশঙ্কা বিএনপি নেতার

গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে না : রিজভী