ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নয়াপল্টনের সিদ্ধান্ত থেকে সরে আসবে বিএনপি, আশা আইজিপির 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১২-২০২২ দুপুর ২:৪৯

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশকতার কোনো তথ্য নেই। তবে সবদিক বিবেচনায় আমরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবো। পাশাপাশি বিএনপি নয়াপল্টনের সমাবেশ থেকে সরে আসবে বলেও আশা করছি। শনিবার (৩ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

পুলিশ অডিটোরিয়ামে বাহিনীটিতে কর্মরত সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, যেকোনো রাজনৈতিক কর্মসূচি পালন করা দলগুলোর গণতান্ত্রিক অধিকার। আমরা সেভাবেই বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছি। মূলত নয়াপল্টনে সমাবেশ করলে যানজট ও নাগরিক দুর্ভোগ সৃষ্টি হবে। 

তাই ওই স্থানের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তারা সেখানে সমাবেশ করবে বলে আমরা আশা করছি এবং সে ক্ষেত্রে সমাবেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করার আমরা সবকিছুই করবো।

সাংবাদিকদের অপর প্রশ্ন তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে কোনো ধরনের নাশকতার আগাম তথ্য নেই। তারপরও আমরা গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি। সমাবেশের সার্বিক নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হয়েছে। 

প্রীতি / প্রীতি

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট