ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাকসিমের নিয়োগ চ্যালেঞ্জ রিটের আদেশ মঙ্গলবার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১২-২০২২ দুপুর ৩:৩৪

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে তাকসিম এ খানের নিয়োগে অনিয়মের অভিযোগে দায়ের করা রিটের বিষয়ে মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ শুনানি শেষে এই দিন ধার্য করেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ওয়াসার এমডির পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাছুম ও মাহসিব হোসেন। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। 

আদালতে ওয়াসার এমডির পক্ষে তাঁর আইনজীবী বলেন, “এমডির নিয়োগ আইন অনুসারেই হয়েছে। আর এই রিট জনস্বার্থে নাকি ব্যক্তিস্বার্থে সেটার উল্লেখ নেই। এর আগেও এমডির নিয়োগ সংক্রান্ত একটি রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়েছে। আর একটি বেঞ্চে ওয়াসার এমডির বেতন ও অপসারণ নিয়ে একটি রুল বিচারাধীন রয়েছে। তাই এখানে এই রিটের যৌক্তিকতা নেই।”

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, “তাকসিম এ খানের বিষয়ে তদন্ত চলছে। কমিশনকে আপডেট জানাতে বলেছি। কাল জানাব।”

এর আগে জালিয়াতির অভিযোগ তুলে ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন রিট দায়ের করেন। 

প্রীতি / প্রীতি

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট