শিক্ষক-কর্মচারী কল্যাণ সুবিধার ৫২ কোটি ৬০ লাখ টাকা ছাড়
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ ৫২ কোটি ৬০ লাখ টাকা ছাড় করেছে। এক হাজার ১৮০ শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ এ টাকা মঙ্গলবার ব্যাংকে ছাড় করা হয়।
মহামারি করোনাজনিত পরিস্থিতিতে কঠিন লকডাউনের মধ্যেও জনগুরুত্বপূর্ণ বিবেচনায় কোরবানি ঈদের আগেই অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা পৌঁছে দিতে ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়। শুক্রবার ও শনিবার নির্ধারিত বন্ধের দিনেও কল্যাণ ট্রাস্টের সচিবসহ কর্মকর্তা কর্মচারীরা এ জন্য অফিস করেন। মঙ্গলবার ছাড় করা এই টাকা ইএফটির মাধ্যমে আগামী বৃহস্পতিবারের মধ্যেই এক হাজার ১৮০ শিক্ষক-কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে গত ১৬ জুন ৫৭১ অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ ২৪ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৯৫০ টাকা ছাড় করা হয়। এছাড়া করোনাজনিত পরিস্থিতিতে ২০২০ সালের মার্চ মাস থেকে চলতি বছরের ১৩ জুলাই পর্যন্ত উল্লেখ্যযোগ্য সংখ্যক শিক্ষক-কর্মচারীকে কল্যাণ সুবিধার টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এই সময়কালে ১২ হাজার সাতশ’ ৪৮ শিক্ষক- কর্মচারীকে ৫৬৪ কোটি ৯ লাখ ৭০ হাজার ৭৪৩ টাকা কল্যাণ সুবিধা দেওয়া হয়েছে।
প্রীতি / প্রীতি
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি
১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
জুলাই স্মৃতিস্তম্ভ' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার