রাজধানীতে দুই মানব পাচারকারীকে গ্রেফতার করছে র্যাব ৩
রাজধানীর নয়াপল্টন এলাকা হতে সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা মোঃ রহমত উল্যা রাজু (৪২) ও তার অন্যতম সহযোগী বিউটি বেগম (৩৫) কে ৬ ডিসেম্বর গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর মিডিয়া অফিসার।
র্যাব-৩ এর মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃত আসামীদের জনশক্তি রপ্তানীর কোন বৈধ লাইসেন্স না থাকা স্বত্তেও তারা ভূয়ী ট্রাভেলস্ এজেন্সী খুলে চাকুরী প্রত্যাশী বেকার যুবকদের নিকট হতে সৌদি আরবে উচ্চ বেতনে চাকুরী,থাকা খাওয়া ফ্রী সহ নানাবিধ সুবিধসহ চাকুরী দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।
এছাড়াও সৌদি আরবে প্রেরণ করে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে নির্যাতন চালানোসহ প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করত।
আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রকিয়াধীন বলে জানান, ফারজানা হক সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) র্যাব-৩।
সুজন / প্রীতি
আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
তাহসিফের মৃত্যু: দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সাবেক সেনা কর্মকর্তা হাফিজের রিমান্ডের আবেদন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল