হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার চেক করছে পুলিশ
রাজধানীজুড়ে নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শনিবার (১০ ডিসেম্বর) বিএনপি ঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে এ নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকেই দেখা গেছে, নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় যারাই প্রবেশ করছেন, তাদেরকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহজনক কাউকে দেখলেই হাতে থাকা মোবাইল ফোনের হয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার চেক করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এছাড়া বিএনপি কার্যালয় সংলগ্ন পুরো এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ রয়েছে। অলিগলিতে বেরিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এই ব্যারিকেড দেওয়া হয়েছে। এই এলাকায় যদি কারও বাসা থাকে, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে। এর বাইরে কেউ ঢুকতে পারবে না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারের ইনস্পেকটর মোহাম্মদ আরমান হোসেন সাংবাদিকদের বলেন, কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। মানুষের জানমালের নিরাপত্তায় আমরা কাজ করছি। যানবাহন চলাচল সীমিত হলেও জরুরি প্রয়োজনে যারা যাতায়াত করছেন তাদের বাধা দেওয়া হচ্ছে না।
প্রীতি / প্রীতি
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা