ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

কূটনীতিকদের আচরণে কষ্ট পেয়েছি: আইনমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১২-২০২২ বিকাল ৬:৫৪

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের আচরণে কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হোটেল রেডিসনে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‌‘মানবাধিকার দিবস ২০২২’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি অবশ্যই তাদের আচরণে দুঃখ পেয়েছি। কোনও ব্যাপারে তারা যখন কথা বলেন, তার আগে নিজেদের রাষ্ট্রের অবস্থান এবং সেই রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের গভীরতা বিবেচনা করে কথা বলবেন।

আনিসুল হক বলেন, বাংলাদেশে বিদেশি রাষ্ট্রদূত যারা আছেন, তারা যে রাষ্ট্র থেকে এসেছেন কিংবা যে রাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন; সেই রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন না। যদি মনে করেন তারা নিজেদের প্রতিনিধিত্ব করেন, তারা কিন্তু তা করেন না। আমি বলব তারা যখন কথা বলেন, তার আগে তার দেশের অবস্থান, সেই রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের গভীরতা কথা বিবেচনা করবেন। ভিয়েনা কনভেনশনে এটাই লেখা আছে।  

আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের দেশের পরিস্থিতি বিবেচনা করে, জনগণ যেভাবে চায়, আমরা সেভাবেই দেশ পরিচালনা করি। গত ২-৩ দিনে আমি যা দেখেছি, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তাদের (বিদেশি রাষ্ট্রদূত) আচরণে দুঃখিত হয়েছি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ দলটির বেশ কয়েকজন নেতাকে কারাগারে পাঠানোর ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এটুকু আপনাদের দৃঢ়ভাবে বলতে পারি যে আইন তার নিজের গতিতে চলবে এবং সরকার সেখানে কোনও হস্তক্ষেপ করবে না এবং করে না।

তিনি বলেন, আমি এটাও বলেছি, রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করাটা মানবাধিকারের লক্ষণ না। তাদের দেশ বিরাট মানবাধিকার লঙ্ঘনকারীদের আশ্রয় দিচ্ছে। তাদের দেশে ফিরিয়ে আনা কঠিন তবে আমরা চেষ্টা করছি।

এমএসএম / এমএসএম

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট