কমতে পারে দিনের তাপমাত্রা
সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার ঢাকায় সূর্যাস্ত ৫টা ১২ মিনিটে এবং রোববার সূর্যোদয় ভোর ৬টা ৩১ মিনিটে।
গতকাল দেশের বিভাগীয় শহরগুলোতে তাপমাত্রা ছিল ঢাকায় সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৭ দশমিক ৪ ডিগ্রি, রাজশাহীতে সর্বোচ্চ ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ২৮ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ২৮ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে সর্বোচ্চ ৩১ দশমিক ৬ ডিগ্রি ও সর্বনিম্ন ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ২৮ দশমিক ২ ডিগ্রি ও সর্বনিম্ন ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে সর্বোচ্চ ২৯ দশমিক ৩ ডিগ্রি ও সর্বনিম্ন ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে
এক মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর আশা
ব্রুনাইয়ের সুলতানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে
শ্রমিক অসন্তোষ : শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
ফের চীন মৈত্রী সিগন্যাল অবরোধ করেছেন শেকৃবির শিক্ষার্থীরা
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আজ থেকে চার দিন সারাদেশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে