ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

টিকার জন্য প্রায় ১ কোটি মানুষ নিবন্ধন করেছেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৭-২০২১ দুপুর ১০:১৩

দেশে প্রায় ১ কোটি মানুষ করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেছেন। বুধবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ৯৯ লাখ ৬৮ হাজার ২৫৭ জন মানুষ ‘সুরক্ষা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

দেশে করোনা ভাইরাস প্রতিরোধে টিকার জন্য গত ২৬ জানুয়ারি নিবন্ধন শুরু হয়। গত ৭ ফেব্রুয়ারিতে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। শুরুতেই অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ও ভারতের সেরাম ইন্সটিটিউটের প্রস্তুতকৃত কোভিশিল্ড টিকা দেয়া হয়।

তবে ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিলে ক্রমেই এ টিকার মজুত কমে আসে। আর তাতে করে গত ২ মের পর টিকার জন্য নিবন্ধন প্রক্রিয়া স্থগিত করা হয়।

স্থগিতের আগে কোভিশিল্ড টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জনকে। আর দ্বিতীয় ডোজ নেয়া সম্পন্ন করেছেন ৪২ লাখ ৯৬ হাজার ৭৩ জন। বাকীরা এখনও দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন।

পরে চীনের সঙ্গে টিকার জন্য নতুন করে চুক্তি এবং কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজার-বায়োএনটেকের এবং মডার্নার টিকা আসায় আবার নিবন্ধন শুরু হয় গত ৭ জুলাই থেকে।

গত ১২ জুলাই জেলা-উপজেলা পর্যায় চীনের সিনোফার্মের টিকা আর দেশের ১২ সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা দেয়ার মাধ্যমে টিকাদান কর্মসূচি ফের শুরু হয়েছে।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফাইজার–বায়োএনটেকের টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৪২ হাজার ৮৩৩ জনকে। সিনোফার্মের প্রথম ডোজ দেয়া হয়েছে ৫ লাখ ৫ হাজার ২৩০ জনকে আর দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ২ হাজার ২৫৯ জনকে।

আর গত মঙ্গলবার দেশের ১২ সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা দেয়া হয়েছে ৬৬ হাজার ৪০৫ জনকে।

প্রীতি / প্রীতি

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত

২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫