রিক্রুটিং এজেন্সিকে কঠোর হুঁশিয়ারি প্রবাসী কল্যাণমন্ত্রীর
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, যে সব রিক্রুটিং এজেন্সি মালয়শিয়াতে কর্মী পাঠাতে মেডিকেল ও অন্যান্য খরচ বাবদ বেশি অর্থ নিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রয়োজনে এসব রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দেন প্রবাসী কল্যাণমন্ত্রী।
এ সময় তিনি জানান, গত এক বছরে দেশ থেকে ১১ লাখ কর্মী বিদেশে পাঠানো হয়েছে। আগামীতে বিদেশে কর্মী পাঠানোর আগে সে সব দেশের মজুরি কাঠামো ও কর্মী নিরাপত্তা বিষয়টি বিশেষভাবে পর্যালোচনা করা হবে।
সরকার এবার মালয়শিয়াতে কর্মী প্রেরণের অভিবাসন ব্যয় ৭৮ হাজার ৯০০ টাকা নির্ধারণ করেছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে, গত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় গেছেন ৫ হাজার ২৮২ জন।
প্রীতি / প্রীতি
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে
অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর
সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন
বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে