জামায়াতের আমিরসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রিমান্ডে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. মো. শফিকুর রহমানসহ ১২ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানার নাশকতার এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জানান, এদিন মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ছিল। আসামিরা দীর্ঘদিন আদালতে হাজির না হয়ে সময় আবেদন করেন। আজও আসামিদের পক্ষ থেকে সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
২০১২ সালে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করা হয়।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম শফিকুর ররহমানকে গ্রেপ্তার করে। পরে রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধ আইনের একটি মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এরআগে এ মামলায় শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহও গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
প্রীতি / প্রীতি
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা