ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কোনো আত্মদানই বৃথা যায় না : শেখ হাসিনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১২-২০২২ দুপুর ১২:১২

৫২তম বিজয় দিবস উপলক্ষে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

স্মৃতিসৌধ এলাকার ত্যাগের আগে সেখানকার পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী মন্তব্য লেখেন। 

পরিদর্শন বইয়ে মন্তব্যে শেখ হাসিনা লিখেছেন- 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিজয়ের ৫১ বছর পূর্ণ হলো। মহান মুক্তিযুদ্ধের সকল শ্রহীদের প্রতি শ্রদ্ধা জানাই।

আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করি আমার মা বেগম ফজিলাতুন নেছাকে। আমার দুই মুক্তিযোদ্ধা ভাই শেখ কামাল ও শেখ জামালকে। দশ বছরের ছোট ভাই রাসেলকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একই সঙ্গে আরও যারা শাহাদাৎ বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি।  ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আল বদর ও রাজাকারদের হাতে লাঞ্ছিত লাখো মা-বোনদের প্রতি জানাই আমার শ্রদ্ধা। কোনো আত্মদানই বৃথা যায় না। 

প্রধানমন্ত্রী আরও লিখেছেন- আজকের বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনার পথে থেকে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের অগ্রযাত্রায় চলমান। ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে। 

২০৪১ সালের মধ্যে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে বাঙালি গড়ে তুলবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলাদেশ। বিশ্বসভায় মর্যাদার সাথে মাথা উঁচু করে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ। 

মহান আল্লাহ আমাদের সহায় হউন।  

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 

এমএসএম / প্রীতি

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

পানি সহযোগিতা নিয়ে ক‌মি‌টি : ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ