ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নতুন জঙ্গি সংগঠনের নেতৃত্বে কিলিং স্কোয়াড: পুলিশ কমিশনার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১২-২০২২ রাত ৮:২৫

নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার নেতৃত্বে জঙ্গিদের একটি কিলিং স্কোয়াড গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজারবাগে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী যেভাবে এ দেশের বিরুদ্ধে তাদের দোসর নিয়ে সোচ্চার হয়েছিলো, এখনো তাদের সেই কর্মকাণ্ড অব্যাহত আছে। তারই অংশ হিসেবে তারা দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে নিষিদ্ধ এ জঙ্গি সংগঠনের নেতৃত্বে জামায়াতের গ্রেপ্তারকৃত আমির ডা. শফিকুর রহমান ও তার ছেলে। তারাই এই কিলিং স্কোয়াড গড়ে তুলেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

তিনি বলেন, বিশেষ করে ঢাকার সিএমে আদালত থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার পর আমরা জঙ্গি সংগঠনের কিলিং স্কোয়াডের সন্ধান পায়। স্কোয়াডে বেশ কয়েকজন সদস্য রয়েছে। জঙ্গি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত জামাতের আমির ও তার ছেলেকে গ্রেপ্তারের পর আমরা এসব বিষয়ে তথ্য পেয়েছি। যেগুলো নিয়ে কাজ করা হচ্ছে। এ ছাড়াও রিমান্ডে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব না।
 
‘১০ ডিসেম্বর এ স্বাধীনতা বিরোধীচক্রই জঙ্গি এবং জামাতের সহযোগিতা নিয়ে দেশের ভেতর অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সুশৃঙ্খলভাবে তাদের নিয়ন্ত্রণ করেছে। এ কারণে শান্তিপূর্ণভাবে ১০ ডিসেম্বর পার করেছি। এ ধরনের চক্রান্ত যারা আগামীতে করবেন, তাদেরও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেই সক্ষমতাও রয়েছে। রাজধানীর ২ কোটি মানুষের নিরাপত্তা দিতে আমাদের পুলিশ বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।’ 

এর আগে, আলোচনা সভায় খন্দকার গোলাম ফারুক বলেন, ১৯৭১ সালে থেকে আমাদের পূর্বপুরুষেরা পুলিশ বাহিনীকে যেভাবে গড়ে তুলেছেন ঠিক আমরা সেভাবেই এ বাহিনীটিকে পরিচালনা করে আসছি। প্রতিটি পুলিশ সদস্য মুক্তিযুদ্ধ এবং সেখানে এদেশের মানুষের অংশগ্রহণ, পাক হানাদার বাহিনীর বর্বরতা ইত্যাদি বিষয়গুলো মাথায় রেখে আমাদের পুলিশ সদস্যরা আগামীর স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। তারা স্বাধীনতা এবং রাষ্ট্রবিরোধী কোনও কর্মকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। এদেশে আর কোনও স্বাধীনতা বিরোধী চক্রকে মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। বাংলাদেশ পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধের ধারক-বাহক তারা মুক্তিযুদ্ধকে লালন পালন করে।

সুজন / সুজন

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট