ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মার্কেটে ক্রেতা নেই, মন ভালো নেই বিক্রেতাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৭-২০২১ দুপুর ৩:৪২

করোনা সংক্রমণ রোধে সরকারের বেঁধে দেয়া ১৪ দিনের কঠোর লকডাউন শেষে খুলেছে দোকান-শপিংমল। আশানুরূপ ক্রেতা না থাকায় অলস সময় পার করছেন মার্কেটের বিক্রেতারা।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে মিরপুরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, দোকান খোলার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। দেরি করেই অনেকে খুলেছেন দোকান। আবার অনেকেই মাত্র এক সপ্তাহের জন্য খুলতে না চাওয়ায় বন্ধ রয়েছে অনেক দোকান।

দোকানগুলোতে স্বাস্থ্যবিধি মানাতে ছিল ঢিলেঢালা ভাব। যেসব দোকানে ক্রেতা ছিল সেখানে ছিল না সামাজিক দূরত্ব। আবার ক্রেতা-বিক্রেতা অনেকের মুখেই ছিল না মাস্ক।

মিরপুর-১০ নম্বরের শাহআলী মার্কেটে ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে খুব বেশি ক্রেতা নেই।

বিক্রেতারা বলছেন, সাধারণ দিনের তুলনায়ও ক্রেতা অনেক কম। ঈদের পর লকডাউন হওয়ায় অনেক মানুষ গ্রামে চলে যাচ্ছেন। এছাড়া দীর্ঘদিন মানুষ ঘরে বসে থাকায় অনেকেরই হাতে টাকা নেই। সব মিলিয়ে এবারের ঈদের বাজার জমবে না।

আল-মদিনা নামে একটি দোকানের সেলসম্যান মোহাম্মদ রাজন বলেন, ‘এই কদিন দোকান খুলে আসলে লস। কোরবানির ঈদে বেচাকেনা কম আবার ঈদের পর লকডাউন তাই মানুষ খরচ করতে চাইবে না। এ কারণে মার্কেটে ক্রেতা নেই।’

বস্ত্র বিতানের রবিউল ইসলাম  বলেন, ‘ঈদের পর আবার লকডাউন। প্রচুর মানুষ ঢাকা ছাড়বে। আজ থেকেই ছাড়া শুরু করেছে। এছাড়া লকডাউনে অনেকে বাড়ি চলে গেছে। এমনিতেই কোরবানির ঈদে কেনাকাটা কম হয়। এবার তো বেচাকেনা টুকটাক হবে, সেটাই আশা করি।’

মিরপুর-২ নম্বরে মিরপুর শপিং কমপ্লেক্সে মোহাম্মদ হাসেম এসেছেন পরিবার নিয়ে।  তিনি বলেন, ‘ঈদের কেনাকাটা নয়, ঘরের কেনাকাটা করতেই মার্কেটে এসেছি। সামান্য কেনাকাটা করে চলে যাচ্ছি।’

এদিকে মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানতে দায়সারা ভাব দেখা যায়। শাহআলী মার্কেটের দুই প্রবেশ পথে সিকিউরিটি গার্ডকে হাতে সাবান মিশ্রিত পানি নিয়ে বসে থাকতে দেখা যায়। তাপমাত্রা মাপার ব্যবস্থা দেখা যায়নি কোনো মার্কেটে।

এমএসএম / এমএসএম

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

জুলাই স্মৃতিস্তম্ভ' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ