ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পায়রা থেকে জাতীয় গ্রিডে যাচ্ছে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১২-২০২২ দুপুর ১২:৩২

উদ্বোধনের সাড়ে ৯ মাস পর জাতীয় গ্রিডে যুক্ত হলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। সঞ্চালন লাইনের কাজ শেষে পদ্মা সেতু টাওয়ারের ওপর দিয়ে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে।

পদ্মার ওপর নির্মিত টাওয়ারের মধ্য দিয়ে সংযোগ হয়েছে ঢাকার আমিন বাজার সাব স্টেশনের। তাই এখন থেকে জাতীয় গ্রিডে যাচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ। পায়রার উৎপাদিত ১৩২০ মেগাওয়াটের মধ্যে জাতীয় গ্রিডে দেয়া হচ্ছে ৮০০ থেকে ১০০০ হাজার মেগাওয়াট। বাকি বিদ্যুৎ যাবে বরিশাল ও খুলনার আঞ্চলিক লাইনে।

এদিকে পায়রাতে নতুন করে নির্মিত হচ্ছে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরেকটি তাপ বিদ্যুৎকেন্দ্র। ইতোমধ্যে নির্মাণ কাজের ২৫ ভাগ শেষ হয়েছে। ২০২৫ সালের মধ্যে এটিও জাতীয় গ্রিডে যুক্ত হবে। যা দেশের বিদ্যুতের সংকট দূর করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ৩ মার্চ এ বিদুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের ৯ মাস পরে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রটি। ফলে এখন শুধু দক্ষিণাঞ্চল নয়, এখানকার উৎপাদিত বিদ্যুতের সুবিধা ভোগ করবে পুরো দেশবাসী।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক নূর জানান, পদ্মার ওপর নির্মিত টাওয়ারের মধ্য দিয়ে ঢাকার আমিন বাজার সাব স্টেশন পর্যন্ত  সঞ্চালন লাইন টানা হয়েছে। সেখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যাবে। পায়রা ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপ বিদ্যুৎকেন্দ্র হতে ৮০০ থেকে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে।

তিনি আরও জানান, নতুন করে নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০২৫ সালের মধ্যে এটিও জাতীয় গ্রিডে যুক্ত হবে। দেশের বিদ্যুৎ সংকট দূর করতে পায়রা তাপ বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন তিনি।

প্রীতি / প্রীতি

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে

অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর

সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে

এক মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর আশা