আজ মেসির ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে : ব্যারিস্টার সুমন
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘মেসির প্রতি আমার দুর্বলতা রয়েছে। আজ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। মেসির ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে। জীবনে তার সফলতার মাত্রা অনেক বেশি, আজ জিতলেই ইতিহাস হয়ে যাবে।’
রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের যোগীতলা মাঠে গাজীপুর কমার্স কলেজের উদ্যোগে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ খেলতে এসে তিনি এসব বলেন।
সুমন বলেন, ‘একটা দুঃখ! সেটা হলো, মেসির সামনে শুধু সফলতা আর বাংলাদেশের ফুটবলের সামনে ব্যর্থতার ইতিহাস। আমরা নিচে নামতে নামতে এমন হয়ে গেছে যে, ফুটবল যে আছে অথবা ভদ্র লোকের ছেলে যে ফুটবল খেলতে পারে সেটাই আমরা ভুলে গেছি।’
তিনি আরও বলেন, ‘ফুটবলকে আমরা এখন গবীর মানুষের খেলা বানিয়ে ফেলেছি। আমরা যখন বিদেশের সফলতার গল্প শুনি, পাশাপাশি যেন আমাদের ব্যর্থতার কথা উঠে আসে এবং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারি সেই চেষ্টাটাও থাকতে হবে।’
প্রীতি / প্রীতি
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে
অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর
সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন
বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে