উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস করা যাবে না: পরিবেশ উপমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে প্রকৃতি সংরক্ষণের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। প্রকৃতি সুন্দর রাখলে আমরা সবাই সুন্দরভাবে বাঁচতে পারবো।
তিনি বলেন, জীবনের জন্য প্রকৃতি। তাই উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস করা যাবে না। যারা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে কাজ করেন, সরকার তাদের পুরস্কৃত করে থাকে।শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় চ্যানেল আই চেতনা চত্বরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই আয়োজিত ‘প্রকৃতি সংরক্ষণ পদক ২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।
হাবিবুন নাহার বলেন, সুন্দরবন সংরক্ষণে সরকার নিরলসভাবে কাজ করছে। এ লক্ষ্যে সুন্দরবন সুরক্ষা নামে প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় টহলযান সংগ্রহ করা হয়েছে। সুন্দরবন সুরক্ষার জন্য এর ওপর নির্ভরশীল জনগণকে এর ব্যবস্থাপনার সংশ্লিষ্ট করা হচ্ছে। জনগণের সহযোগিতায় সুন্দরবনসহ দেশের অন্যান্য বন রক্ষায় সরকার সফল হবে।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার, পরিচালক জহির উদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রাণ-প্রকৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খানকে চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক দেওয়া হয়। পুরস্কার হিসেবে ক্রেস্ট, এক লাখ টাকা এবং আজীবন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা।
এমএসএম / এমএসএম
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার
জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন