ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বিশ্বজিৎ হত্যার ১০ বছর পর আসামি গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৯-১২-২০২২ দুপুর ১২:৫২

রাজধানীর পুরান ঢাকার আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মীর মো. নূরে আলম ওরফে লিমন (৩৪) কে দীর্ঘ ১০ বছর পর গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। সোমবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি ফজলুল হক এই তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরে আলম রংপুরের পীরগাছা উপজেলার নুরুল ইসলামের ছেলে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশ্বজিত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন নূরে আলম। এছাড়াও গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। পুরান ঢাকার বাহদুর শাহ পার্কের পাশে ২০১২ সালের ৯ ডিসেম্বর দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল উশৃংখল যুবক।  

এই ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানায় দায়ের করা হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ ২১ জন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে।

বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর  ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এই মামলায় ২১ আসামির মধ্যে মীর মো. নূরে আলম ওরফে লিমনসহ ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, হাইকোট মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ জনের মধ্যে ২ জনকে বেকুসুর খালাস দেন এবং মীর মো. নূরে আলম ওরফে লিমনকেসহ ৪ জনকে মৃত্যুদণ্ড সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। হাইকোর্টে রায় ঘোষণার সময়ও মীর মো. নূরে আলম ওরফে লিমন পলাতক ছিলেন।

প্রীতি / এমএসএম

ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত বহাল

শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’

মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী

আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

তাহসিফের মৃত্যু: দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক সেনা কর্মকর্তা হাফিজের রিমান্ডের আবেদন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব