মঙ্গলবার থেকে করোনার চতুর্থ ডোজ শুরু
করোনা সংক্রমণ রোধে টিকার ৪র্থ ডোজ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে। এই ৪র্থ ডোজ প্রদান কার্যক্রমে দুই সপ্তাহ পর্যবেক্ষণ শর্ত থাকার কথা থাকলেও বর্তমানে সেটা আর থাকছে না। অর্থাৎ ২০ ডিসেম্বর থেকে নিয়মিতভাবেই চলবে টিকার এই ৪র্থ ডোজ কার্যক্রম।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ও লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হক।
তিনি বলেন, আগামীকাল (২০ ডিসেম্বর) থেকে ঢাকাসহ সারাদেশে করোনার চতুর্থ ডোজ টিকা কার্যক্রম শুরু হবে। দেশের প্রতিটি কেন্দ্রেই অন্যান্য ডোজ টিকার সাথে চতুর্থ ডোজও প্রয়োগ করা হবে। এ লক্ষে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এর আগে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছিল, পরীক্ষামূলকভাবে রাজধানীর ৭টি কেন্দ্রে কিছু মানুষকে ৪র্থ ডোজের টিকা প্রয়োগ করা হবে এবং দুই সপ্তাহ তাদের পর্যবেক্ষণ শেষে সারাদেশেই দেওয়া হবে। তবে অন্যান্য ডোজের ন্যায় ৪র্থ ডোজ আপাতত গণহারে দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছে অধিদপ্তর।
প্রীতি / প্রীতি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির