আজ বিজিবি দিবস
আজ বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২২। এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানা সদর দপ্তরের বীর-উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে সকাল ১০টায় বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন।
বিজিবি দিবস উপলক্ষ্যে এবার পদক পাচ্ছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের ৬০ জন কর্মকর্তা-কর্মচারী। প্রধানমন্ত্রী বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিজিবির কর্মকর্তা ও সদস্যদের পদক প্রদান এবং বিজিবি সদস্যদের দরবার গ্রহণ করবেন।
দিবসটি উপলক্ষ্যে রাজধানীর পিলখানার বিজিবি সদর দপ্তরে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলন করা হবে। সীমান্ত গৌরবে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। এছাড়া বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ক ও আস্থা বৃদ্ধির অংশ হিসেবে ২০ ডিসেম্বর বিকালে যশোরের বেনাপোল, পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ব্রাহ্মণবাড়িয়ার স্থলবন্দর সংলগ্ন আইসিপিতে বিজিবি-বিএসএফ কর্তৃক জমকালো জয়েন্ট রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হবে।
এছাড়াও বিজিবি দিবস উদ্যাপনের অংশ হিসেবে ২১ ডিসেম্বর সকালে পিলখানায় সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি মহাপরিচালকের বিশেষ দরবার অনুষ্ঠিত হবে। দরবার শেষে মহাপরিচালক কর্তৃক বিজিবিতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিবির কর্মকর্তা ও সদস্যদের পদক ও ইনসিগনিয়া প্রদান করা হবে। অপারেশনাল কার্যক্রম, চোরাচালান নিরোধ এবং মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান এবং অনারারি সুবেদার মেজর হতে অনারারি সহকারী পরিচালক ও অনারারি সহকারী পরিচালক হতে অনারারি উপপরিচালক পদে পদোন্নতি প্রাপ্তদের র্যাংক ব্যাজ পরিধান করানো হবে।
বিজিবি দিবস উপলক্ষ্যে চার ক্যাটাগরিতে পদক পাবেন ৬০ জন। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ পদক পাচ্ছেন বিজিবি ডিজিসহ ১০ জন, রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক পাচ্ছেন ২০, বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা পাচ্ছেন ১০ জন এবং রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা পাচ্ছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামসহ ২০ জন। পদকপ্রাপ্তদের মধ্যে আরো রয়েছেন ব্রি. জেনারেল এ এম এম খায়রুল কবীর ও নাজম-উস সাকিব, কর্নেল মোহাম্মদ আজিজুর রউফ ও মো. মেহেদি হোসাইন কবির, লে. কর্নেল মুহাম্মদ ইসহাক, মোহাম্মদ সুরুজ মিয়া ও শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার, হাবিলদার মো. জাহাঙ্গীর আলম, নায়েক মো. আনোয়ারুল হক প্রমুখ।
প্রীতি / প্রীতি
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে
অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর
সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন
বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে