ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ডিএমপির এডিসি-এসি পদে ৫ কর্মকর্তার পদায়ন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১২-২০২২ দুপুর ২:৪২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার দুজন ও সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার তিন জনসহ মোট পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

আদেশে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের এডিসি মো. মোস্তফা কামালকে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের এডিসি এবং এডিসি মো. রাশেদ হাসানকে পল্লবী জোনাল টিমের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে ট্রাফিক-ওয়ারি জোনের এসি বিপ্লব কুমার রায়কে এসি (পেট্রোল-ওয়ারি), পেট্রোল-ওয়ারির এসি মো. গোলাম মোর্সেদকে এসি (ক্রাইম) ও এসি (ক্রাইম-২) নীপা বিশ্বাসকে ট্রাফিক ওয়ারি জোনের এসি হিসেবে পদায়ন করা হয়েছে। 

প্রীতি / প্রীতি

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে

অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর

সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে

এক মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর আশা