ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

এক কোটির অধিক ভাতাভোগী ডিজিটাল পদ্ধতিতে ভাতা পাচ্ছেন : সমাজকল্যাণমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১২-২০২২ দুপুর ৩:২০

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, এক কোটির অধিক ভাতাভোগী ডিজিটাল পদ্ধতিতে ভাতা পাচ্ছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসে ভাতা পাওয়ায় ভোগান্তি দূর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তরে ‘ক্যাশ ট্রান্সফার মর্ডানাইজেশন (সিটিএম)’ প্রকল্প থেকে সমাজসেবা অফিসারদের মোটরসাইকেল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।

মন্ত্রী বলেন, সনাতন পদ্ধতিতে ভাতা বিতরণে বিভিন্ন অনিয়ম ও দীর্ঘসূত্রীতার অভিযোগ ছিল। ভাতা বিতরণ পদ্ধতি সম্পূর্ণ ডিজিটাল হওয়ায় সেসব দূর হয়েছে। ক্যাশ ট্রান্সফার মর্ডানাইজেশন প্রকল্পের মাধ্যমে এক কোটিরও অধিক ভাতাভোগীর ডাটাবেইজ তৈরি করা হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতার হার ও উপকারভোগীর সংখা বাড়ানো হয়েছে। 

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের চাকা সচল রাখতে সবাইকে কাজ করতে হবে। সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচির ব্যাপ্তি বাড়িয়েছে। এ সব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রতিমন্ত্রী সমাজসেবা অফিসারদের নির্দেশনা দেন।

এর আগে মন্ত্রী সমাজসেবা কর্মকর্তাদের হাতে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন। উল্লেখ্য, ক্যাশ ট্রান্সফার মর্ডানাইজেশন (সিটিএম) প্রকল্প হতে ৫৭০ জন উপজেলা ও শহর সমাজসেবা অফিসারের অনুকূলে মোটরসাইকেল বিতরণ করা হয়। 

প্রীতি / প্রীতি

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে

অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর

সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে

এক মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর আশা