আওয়ামী লীগের সম্মেলন শুরু
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
ইতিমধ্যে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন কাউন্সিলর ও ডেলিগেটরা। সকাল ৭টা থেকে সম্মেলনে ঢোকার গেট খুলে দেওয়া হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যান এখন দলটির কাউন্সিলর ও ডেলিগেটদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। পরে শোকপ্রস্তাব উত্থাপন করবেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। দেশের মানুষের দৃষ্টি আজ থাকবে সোহরাওয়ার্দীর দিকে। এবার ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়া সংক্রান্ত ঘোষণা দেবে দলটি।
সম্মেলন উপলক্ষে আজ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের কিছু এলাকায় রাস্তা বন্ধ থাকবে এবং কিছু এলাকায় রোড ডাইভারশন দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এদিকে সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
প্রীতি / প্রীতি
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে
অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর
সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন
বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে