ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের কমিটিতে অভিজ্ঞদেরই বিবেচনা করা হয়েছে : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১২-২০২২ দুপুর ১১:৫৯

আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নতুন কমিটিতে অভিজ্ঞদেরই বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দশমবারের মতো নির্বাচিত আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানায় নতুন কমিটি। এসময় টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই সম্মেলনে নেতৃত্ব নির্বাচিত করেছি। পুরোনোরা বেশিরভাগই পুনরায় নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদের পার্টিতে অপরিহার্য, তার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগে ১০ জনেরও বেশি প্রার্থী আছেন যারা জেনারেল সেক্রেটারি হতে পারেন। আগামী নির্বাচন, বিশ্বপরিস্থিতি সামনে রেখে আমাদের দেশেও সংকট আছে, জঙ্গিবাদ সম্প্রদায়িকতা, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর আন্দোলন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে নানা চ্যালেঞ্জ। তা মোকাবিলায় আওয়ামী লীগের নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের সভানেত্রী।’ 

তিনি বলেন, ‘গতকালের জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল স্বতঃস্ফূর্ত। আমাদের পার্টি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, সেটাই গতকাল আমাদের সম্মেলনে উপস্থিতিতে প্রমাণিত হয়েছে।’

নিজের টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে আবার আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি এবং এটা শেখ হাসিনার সিদ্ধান্ত। স্বাধীনতা পরবর্তীতে তিনবার দলের সাধারণ সম্পাদক হয়েছি, আরও দায়িত্ব বেড়ে গেল।’

প্রীতি / প্রীতি

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে