ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস : স্বাস্থ্য অধিদপ্তর
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও উৎপাদনকারী সংস্থা ফাইজারের অনুমোদনক্রমে ফাইজার কোভিড-১৯ টিকার মেয়াদ (রেডি টু ইউজ) ৩০ নভেম্বর ২০২২ থেকে বাড়িয়ে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ১২ বছর বা তার বেশি বয়সীদের যে ফাইজার ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেই ফাইজার ভ্যাকসিনের (রেডি টু ইউজ) ভায়ালের গায়ে উল্লেখিত লট নম্বর (Lot No#) ব্যবহার করে বর্ধিত মেয়াদের তারিখ জানা যাবে (https://lotexpiry.evdvaccine.com)- এই ওয়েব ঠিকানায়।
যেসকল টিকার ভায়াল/বক্স এর গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ রয়েছে, সেসব টিকা ব্যবহারের ক্ষেত্রে গলানোর (থাও) ৭০ দিনের মধ্যে অথবা মেয়াদ উত্তীর্ণের তারিখের মধ্যে যে তারিখ আগে আসে, সে তারিখের মধ্যে উক্ত টিকার ব্যবহার নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে ১ম ডোজ, ২য় ডোজ ও ৩য় ডোজ প্রদান করে উক্ত টিকার ব্যবহার নিশ্চিত করতে হবে। ভ্যাকসিনের মেয়াদ বাড়ানোয় ভ্যাকসিন নিতে কোনো দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, ২০ ডিসেম্বর শুরু হওয়া সারাদেশে চতুর্থ ডোজ হিসেবে দেওয়া হচ্ছে ফাইজারের করোনা টিকা। সেই টিকার ভায়ালে লেখা মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেকে করোনার টিকা নিতে গিয়েও ফিরে এসেছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের কোথাও মেয়াদোত্তীর্ণ করোনার টিকা দেওয়া হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওষুধ প্রশাসন অধিদপ্তর ও টিকাবিষয়ক জাতীয় কারিগরি কমিটির অনুমোদন ও পরামর্শেই করোনা টিকার মেয়াদ বাড়ানো হয়েছে।
প্রীতি / প্রীতি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির