স্বাস্থ্যবিধি মানাতে কঠোর রেল কর্তৃপক্ষ
ঈদ উপলক্ষে আসন ফাঁকা রেখে ট্রেনে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে রেল কর্তৃপক্ষ। শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিন সকাল থেকে স্টেশনে আসা যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় না থাকলেও কম বেশি সবাই মাস্ক ব্যবহার করে প্লাটফর্মে প্রবেশ করছেন। যাত্রীদের ২ ভাগে লাইন ধরে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে। প্রশাসনের কঠোর নজরদারির ফলে স্বাস্থ্যবিধি মেনে, সঠিক সময়ে চলাচল করেছে প্রতিটি ট্রেন।
স্টেশনের টিকিট কালেক্টর রিয়াদ বলছেন, যাত্রীরা মাস্ক পরেছে কিনা আমরা খেয়াল করছি। তবে মোটামুটি সবাই মাস্ক পরেই ভিতরে প্রবেশ করছে।
এক যাত্রী জানান, অনলাইনে টিকিট কাটায় ঝামেলা ছাড়াই ট্রেনে উঠেছি। ট্রেনের ভিতরটা পরিস্কার রয়েছে। বগিতে ওঠার সময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়েছি। এখন পর্যন্ত এক আসন ফাকা রেখেই যাত্রী উঠছে। সামনে কেউ ওঠে গাদাগাদি না করলে ভাল।
স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলছেন, যাত্রীদের লাইন ধরে সামাজিক দূরত্ব বজায় রেখে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে। প্রত্যেক যাত্রীর তাপমাত্রা পরিমাপ করে প্লাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। স্টেশনে যাত্রীদের স্বাস্থ্যবিধি যাতে উপেক্ষিত না হয় সে বিষয়ে আমরা কোন ছাড় দিচ্ছি না। ট্রেনের বগিও জীবানুমুক্ত করা হয়েছে। বগিতেও সেনিটাইজার রাখা আছে।
প্রীতি / প্রীতি
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী
অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল
গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত