ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

প্রস্তুত আফতাবনগর পশুর হাট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৭-২০২১ দুপুর ১:৫৫

গত কয়েক দিন ধরেই রাজধানীর পশুর হাটগুলোয় চলছে ব্যস্ততা। প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু নিয়ে ট্রাক ঢুকছে হাটগুলোতে। একই অবস্থা রাজধানীর ঐতিহ্যবাহী আফতাবনগর পশুর হাটেও। পাবনা, কুষ্টিয়া, যশোরসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা কোরবানির পশু নিয়ে এ হাটে আসছেন। অন্যদিকে হাসিল ঘর ও কনট্রোলরুম স্থাপনসহ সার্বিক প্রস্তুতি নিয়েছে হাট কর্তৃপক্ষ।

আফতাবনগরের ইস্টার্ন হাউজিং এলাকার মাঠ পেরিয়ে রাস্তার পাশে ব্যবসায়ীরা গরুর খুঁটি বসানো শুরু করেছেন। হাট কর্তৃপক্ষও তড়িঘড়ি করে হাসিল ঘর এবং কন্ট্রোলরুম তৈরি করছে। তবে এ হাটে ক্রেতাদের উপস্থিতি তেমন ‍একটা চোখে পড়েনি। তবে হাট কর্তৃপক্ষের দাবি, আজ শুক্রবার ও আগামীকাল শনিবার জমে উঠবে আফতাবনগরের এ পশুর হাট।

দেখা গেছে, ইস্টার্ন হাউজিংয়ের মাঠগুলোয় খুঁটিতে সারিবদ্ধভাবে বাঁধা কোরবানির পশু। মাঠের পাশাপাশি ওই এলাকার বাসাবাড়ির রাস্তাগুলো দখল করে রাখা হয়েছে গরু। তবে ক্রেতার দেখা মিলছে না। যে দু-একজন বাজারে আসছেন তারা গরু দেখে চলে যাচ্ছেন।

হাট কর্তৃপক্ষ বলছে, পাবনা, কুষ্টিয়া, যশোর থেকে বৃহস্পতিবার অন্তত দেড় থেকে দুইশ গরুবোঝাই ট্রাক এসেছে বাজারে। ব্যবসায়ীরা গরুগুলোকে খাবার দিচ্ছেন, থাকার জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন।

হাটের ইজারাদা ওমর শরীফ জানান, হাটের সব প্রস্তুততি নেয়া হয়েছে। আশা করছি আজ থেকে গরু বিক্রি শুরু হবে। এবার ১৩টি হাসিলঘর বসিয়েছি। হাসিলের পাশাপাশি হাটে ২০-২৫ জন পশু চিকিৎসক দায়িত্ব পালন করবেন। গরু ব্যবসায়ীদের যখন যা প্রয়োজন তা আমাদের কাছে বললেই পাচ্ছেন। পাবনা, কুষ্টিয়া, যশোর এলাকার পাশাপাশি ফরিদপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ থেকে এ হাটে গরু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। করোনার এই সময়ে আমাদের লক্ষ্যমাত্রার অর্ধেক গরু এরই মধ্যে হাটে চলে এসেছে।

উল্লেখ্য, এবার দুই সিটি করপোরেশনে দুটি স্থায়ীসহ ২১টি হাট বসানো হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তরে গাবতলী স্থায়ী হাট ছাড়াও ৯টি অস্থায়ী হাট বসানো হয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণে সারুলিয়ার স্থায়ী পশুর হাট ছাড়াও ১০টি অস্থায়ী হাট বসানো হচ্ছে। সব মিলিয়ে ঢাকায় ২১টি পশুর হাট বসেছে।

দুই সিটি করপোরেশনের ঘোষণা অনুযায়ী, ১৭ থেকে ২১ জুলাই (ঈদের দিন) পর্যন্ত পাঁচ দিন হাটে কোরবানির পশু বেচা-কেনা হবে।

জামান / জামান

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

জুলাই স্মৃতিস্তম্ভ' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ