ডেঙ্গুতে মৃত্যু দুই, আক্রান্ত ১০৬ জন
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজন মারা গেছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ১০৬ জন। এর মধ্যে ঢাকায় ৪৩ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৬৩ জন ভর্তি হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৭৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৪৩ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ২০৪ জন রোগী।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৬২ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ৬১ হাজার ৪০২ জন।
সুজন / সুজন
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে
Link Copied