মেট্রোরেলে দুর্নীতি না পেয়ে ভাড়া নিয়ে কথা বলছে বিরোধীরা : কাদের
মেট্রোরেল নিয়ে কোনো দুর্নীতির কথা বলতে না পেরে বিরোধীরা এখন মেট্রোরেলের ভাড়া নিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুর ১২টার পর উত্তরা ১৫ নম্বর সেক্টরের খেলার মাঠে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এ মন্তব্য করেন সেতুমন্ত্রী।
সেতুমন্ত্রী বলেছেন, দুর্নীতি পায়নি। অন্য কিছু পায় না। এখন বলে ভাড়া বেশি। আসলেই কি ভাড়া বেশি? এই মেট্রোরেল নতুন প্রযুক্তি নিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করবে, তখন নেত্রী বললেন, এটায় (মেট্রোরেলে) আওয়াজ হবে না। তখন তারা নীরব ছিল।
এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, মেট্রোরেলের উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে। শেখের বেটি দেখিয়েছেন, আমরা পারি। সেতুমন্ত্রী বলেন, ঢাকায় আজ মেট্রোরেল দৃশ্যমান। আজ বাংলাদেশের জন্য আনন্দের দিন। রাজধানীবাসীর স্বপ্নপূরণের দিন।
ওবায়দুল কাদের বলেন, অপপ্রচার, বিষোদগার এসব আমরা মোকাবিলা করবো। শেখ হাসিনা পদ্মাসেতু করে ফেলল, বঙ্গবন্ধু টানেল ও মেট্রোরেল করে ফেলল। তাদের (বিরোধীদের) আজ বড়ই জ্বালা। তাদের এখন অন্তর্জ্বালা।
প্রীতি / প্রীতি
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে
অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর
সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন
বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে