জাপান-বাংলাদেশ সম্পর্কের নতুন দিগন্ত মেট্রোরেল : রাষ্ট্রদূত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম ও বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেছেন। এই প্রকল্পের অন্যতম অংশীদার জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি বলেন, মেট্রোরেলের এই মুহূর্তটি জাপান-বাংলাদেশ সম্পর্কের জন্য মাহেন্দ্রক্ষণ। দুই দেশের সম্পর্কের মধ্যে এটি নতুন দিগন্তের সূচনা করবে।
বক্তব্যের শুরুতেই উপস্থিত জনতাকে সালাম দিয়ে রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, ‘শুভ অপরাহ্ণ।’এ সময় সমাবেশে উপস্থিত অতিথিরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।
মেট্রোরেলের ফলক উন্মোচন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের সকল মানুষকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন ইওয়ামা কিমিনোরি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “এটি বাংলাদেশের অন্যতম বড় প্রকল্প।”
প্রসঙ্গত, মেট্রোরেলের এই নির্মাণের সঙ্গে শুরু থেকে জড়িত ছিল জাপান। এই প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হচ্ছে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা। এ ছাড়া ঋণ নেওয়া হয়েছে ১৯ হাজার ৭১৮ কোটি টাকা, যা আসছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে।
প্রীতি / প্রীতি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির