ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মেট্রোরেলে চড়তে ফজরের নামাজের পর থেকেই অপেক্ষা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১২-২০২২ দুপুর ১০:০

বহুল প্রতীক্ষিত মেট্রোরেল দেশে গত ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে। এর আগে ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্যিক যাত্রার প্রথম দিনে মেট্রোরেলে ৩ হাজার ৮৫৭ জন মানুষ উঠতে পারলেও ওইদিন ফিরে গিয়েছেন প্রায় হাজার মানুষ। আর তাই দ্বিতীয় দিনে ফজর নামাজ পড়েই মেট্রোরেলে চড়তে লাইনে দাঁড়িয়েছেন তারা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) মেট্রোলের আগারগাঁও স্টেশন ঘুরে দেখা গেছে, শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। লাইনের শেষ প্রান্ত গিয়ে ঠেকেছে আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস মোড়ে।

dhakapost

লাইনে দাঁড়ানো লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মেট্রোরেলের প্রথম দিনে না চড়তে পারার আক্ষেপ রয়েছে অনেকের মধ্যেই। কারণ ওই দিন লাইনে দাঁড়িয়েও অনেকে সময় স্বল্পতায় ট্রেনে চড়তে পারেননি। তাই আজ যেন আর কোনো ঝুঁকি ঝামেলা পোহাতে না হয়, এজন্য ফজর নামাজের পর থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকে ভোর ছয়টা ৪৫ মিনিটে ও অনেকে ৭টার সময়ও এই লাইনে দাঁড়িয়েছেন।

এদিকে আজ (শুক্রবার) টিকেট কাটতে টিকিট অফিস মেশিনের (টিওএম) চেয়ে টিকিট ভেন্ডিং মেশিনে (টিভিএম) আগ্রহ ছিল যাত্রীদের। তারা নিজে নিজে টাকা প্রবেশ করে টিকেট সংগ্রহ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন। যার ফলে প্রায় তিন ভাগের ২ ভাগ মানুষ টিভিএম এর সামনে এবং একভাগ মানুষ টিওএম অফিসের সামনে ভিড় করেছেন।

দ্বিতীয় দিনের প্রথম ট্রেনের যাত্রী হিসেবে কনকোর্স লেভেলে কথা হয় সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজের সঙ্গে। তিনি  বলেন, আজকে ফজর নামাজের পরই এসে লাইনে দাঁড়িয়েছি। সঙ্গে পরিবারের সদস্যদেরও নিয়ে এসেছি। কারণ প্রধানমন্ত্রী পরশুদিন মেট্রোরেল উদ্বোধন করেছেন, তাই মেট্রোরেলে উঠতে দেরি হয়ে যাচ্ছে। 

তিনি আরও বলেন, বিদেশে গিয়ে টিকিট কেটে মেট্রোরেল দেখার যে একটা আগ্রহ ছিল সেটি আর এখন বাংলার মানুষের থাকবে না। কারণ বাংলাদেশেই এখন মেট্রোরেল চলছে। আর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্যই সম্ভব হয়েছে।

আরেক যাত্রী সাবরিনা সুলতানা  বলেন, মেট্রোরেলে চড়তে ভোর ৬টা ৪৫ মিনিটে লাইনে এসে দাঁড়িয়েছি। তবে তখন লাইনের সামনে প্রায় গোট ৫০ মানুষ ছিল। গতকালই (বৃহস্পতিবার) দেখেছি, ট্রেনে চড়তে অনেক ভিড় ছিল। তাই আগে আগে এসেছি।

এদিকে আজকে (শুক্রবার) সকাল ৮টা থেকেই মেট্রোরেল চলাচল স্বাভাবিকভাবেই শুরু হয়েছে। আর উত্তরা থেকে আসা যাত্রীদের মতিঝিল রুটে পৌঁছে দিতে বিআরটিসি বাস আগারগাঁও স্টেশনের বি গেটের সামনে থেকে নিয়মিত ছেড়ে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে

অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর

সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে

এক মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর আশা