ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মেট্রোস্টেশনের গেট খুলবে সকাল সাড়ে ৭টায়, বন্ধ বেলা সাড়ে ১১টায়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১২-২০২২ দুপুর ২:৪৮

ভুল মেসেজের কারণে মেট্রোরেল স্টেশনে পৌঁছে অনেককে ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। কারণ অনেকে জানেন সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত মেট্রোরেল চলবে। এসময়ে মেট্রোরেল চলবে ঠিকই, কিন্তু স্টেশনের গেটে প্রবেশের সময়সীমা সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা। তাই অনেকে ১১টা ৪০ মিনিটে এসেও মেট্রোরেলে চড়তে পারেনি।

শনিবার (৩১ ডিসেম্বর) আগারগাঁও স্টেশনে অর্ধ শতাধিক মানুষ মেট্রোরেল চড়তে না পেরে দূর-দূরান্তে থেকে এসে ফিরে গেছেন। তাদের মধ্যে একজন সুমন শিকদার। সপরিবারে নারায়ণগঞ্জ সদর থেকে এসেছেন।

সুমন বলেন, আমরা জানি মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা। আমি দুপুর ১২টার ২০ মিনিট আগে এসেছি, তারপরও মেট্রোরেলে চড়তে পারিনি। অথচ গেটে দেওয়া আছে স্টেশনে প্রবেশ করার সময় সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা। একই ধরনের সময় কেন লেখা। আমাদের আগ থেকে কেন বলা হলো না সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টায় স্টেশনে প্রবেশের সময়।

স্টেশনে সংশ্লিষ্টরা এক কর্মকর্তা জানায়, মেট্রোরেলের চাকা ঘুরবে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত। কিন্তু মেট্রোরেলে প্রবেশ গেট খুলবে সকাল সাড়ে ৭টায় এবং বন্ধ হবে বেলা সাড়ে ১১টায়। কিন্তু যাত্রীরা মনে করেন সকাল ৮টা থেকে দুপুর ১২টায় গেটে প্রবেশ করতে পারবেন। প্রবেশ গেট খোলা ও বন্ধ হওয়ার তথ্য না জানায় অনেকে মেট্রোরেল প্ল্যাটফর্ম থেকে ফিরে যাচ্ছেন।

মেট্রোরেল স্টেশনে কর্মরত এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ৩০ মিনিটের ভুল মেসেজের কারণে অনেকে শেষ সময়ে মেট্রোরেল স্টেশন থেকে ফিরে যাচ্ছেন। প্রচার করা উচিত মেট্রোরেলের প্রবেশ গেট খুলবে সকাল সাড়ে ৭টায়, বন্ধ হবে বেলা সাড়ে ১১টায়। কারণ মেট্রোরেলের চাকা গড়ানোর আগে যাত্রী প্রস্তুত করতে হয়। এছাড়া কিছু যাত্রী স্টেশনে থেকে যায়, এদের গন্তব্যে পৌঁছে দিতেও ৩০ মিনিট সময় হাতে রাখতে হয়।

এমএসএম / এমএসএম

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে