ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

একজন শিক্ষার্থীর জন্য অর্থবহ উপহার হলো বই : স্বাস্থ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১-২০২৩ দুপুর ২:৫০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমি মনে করি একজন শিক্ষার্থীর জন্য অর্থবহ উপহার হলো নতুন বই আর এই বই শেখ হাসিনা প্রতিটি ছাত্রছাত্রীর হাতে পৌঁছে দিচ্ছে। নতুন বই হাতে পেলে যেমন শিক্ষার্থীদের মন ভালো হয় ঠিক তেমনি লেখাপড়ায় আরও মনোযোগী হয়।

রবিবার (০১ জানুয়ারি) সকালে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বই উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।  
এসময় তিনি বলেন, মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি কারণ গত বছর গুলোতে এই বই উৎসব করতে পারিনি। আল্লাহর রহমতে আমরা এখন সুরক্ষিত বিধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় এ বছর বই উৎসব করতে পারেছি।

মন্ত্রী আরও বলেন, ১ লাখ ৭০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করে তাদের জন্য ১৭ লাখ বই মানিকগঞ্জে দেওয়া হয়েছে, অন্যদিকে সারা দেশে ৪ কোটি ছেলে মেয়ে বিনামূল্যে এই নতুন বই পাবে। সরকার হাজার হাজার কোটি টাকার বই বিনামূল্যে দিচ্ছে শিক্ষার্থীদের যা কিনা বিশ্বের আর কোনো দেশে নেই। শিক্ষার মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহতী উদ্যোগ হাতে নিয়েছে।  

মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পাল, মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান আপেল, সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব সাহা প্রমুখ।

প্রীতি / প্রীতি

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে