ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

হঠাৎ যানজটের মাত্রা বেড়েছে ঢাকায়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১-২০২৩ দুপুর ৪:২

অন্যান্য দিনের চেয়ে আজ (মঙ্গলবার) সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে যানজট তুলনামূলক বেশি। এতে অফিসগামী মানুষদের ভোগান্তিতে পড়তে হয়েছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও যানজটের তীব্রতা এখনো কমেনি। 

প্রগতি সরণি, রামপুরা, মালিবাগ, হাতিরঝিল, মগবাজার ও গুলশানের কিছু কিছু এলাকা ঘুরে দেখা গেছে অন্যান্য দিনের চেয়ে এসব এলাকায় যানজটের মাত্রা বেশি। 

প্রগতি সরণির নতুন বাজারে মো. আহমেদ নামে এক ব্যক্তি জানান, তিনি সকাল ১০টা থেকে প্রায় ৩০ মিনিট যানজটে আটকে ছিলেন। নতুন বাজার থেকে রামপুরাগামী রাস্তায় যানবাহনগুলো তখন প্রায় স্থবির হয়ে ছিল।

এদিকে মো. আল-আমিন নামে আরেক অফিসগামী যাত্রী বলেন, প্রগতি সরণি এলাকার যানজট এখনও (দুপর ১টা) রয়েছে। রামপুরাগামী রাস্তায় এখনও ধীরে ধীরে চলছে গাড়ি।

যানজটের ব্যাপারে জানতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের বাড্ডা জোনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করলে তারা জানান, আজ থেকে পুলিশ সপ্তাহ শুরু হওয়ায় তারা রাজারবাগ রয়েছেন। তাই রাস্তার বিস্তারিত তথ্য এই মুহূর্তে তাদের কাছে নেই। তবে যান চলাচল নিয়ন্ত্রণে আনতে তারা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে প্রগতি সরণি এলাকায় দায়িত্বরত এক ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বলেন, এই রাস্তা দিয়ে বাণিজ্য মেলায় যাওয়া লোকজনের যাতায়াত বেড়েছে। ফলে রাস্তায় কিছুটা চাপ বেড়েছে। তবে তা বেশিক্ষণ থাকবে না, বিকেলের আগে স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে হাতিরঝিল, মগবাজার, বনানী ও গুলশানের কিছু কিছু অংশে সকাল থেকে দুপুর পর্যন্ত যানজট দেখা গেছে। সরেজমিনে গিয়ে এসব এলাকায় সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত থেমে থেমে যানজট দেখা গেছে।

হাতিরঝিল দিয়ে যাতায়াত করা যাত্রী আনোয়ার হোসেন বলেন, শাহবাগে অফিস করতে আমি সবসময় এদিক দিয়ে চলাচল করি। সাধারণত হাতিরঝিলে যানজট থাকে না। তবে আজ হাতিরঝিলে প্রায় ৪৫ মিনিটের মতো যানজটে আটকে ছিলাম।

বনানী এলাকাতেও যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন মো. উজ্জ্বল নামে এক যাত্রী। তিনি বলেন, দুপুর ১২টা পর্যন্ত বনানী-মহাখালী এলাকায় যানজট দেখে গেছে। সকাল থেকেই গাড়ি থেমে থেমে চলছিল।

তবে বনানী এলাকায় এই মুহূর্তে (দুপুর ১টা) তেমন যানজট নেই বলে জানিয়েছেন সেখানে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. হাসিব। তিনি বলেন, রাস্তার অবস্থা স্বাভাবিক রয়েছে। গাড়ির চাপ বেশি নেই।

এমএসএম / এমএসএম

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে