ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রমজানে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার অনুরোধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১-২০২৩ দুপুর ২:৪৫

আসন্ন রমজানে একসঙ্গে পুরো মাসের পণ্য না কিনতে ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্ক ফোর্সের পঞ্চম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, আজ সাতটি ইস্যু নিয়ে কথা হয়েছে। চিনির মজুত পরিস্থিতি ভালো। তবুও দাম একটু বেশি। রমজানে দাম নিয়ে কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, রোজা শুরু হওয়ার প্রথম সাতদিন পণ্য কেনায় যে উপচে পড়া ভিড় থাকে, তা দরকার নেই। সবাই ভাবে এক মাসের পণ্য কিনবেন, তা দরকার নেই। পুরো দোকানেই আছে ১০০ কেজি মাল। আবার ১০ জন গিয়ে প্রত্যেকে ১০০ কেজি করে কিনতে চান। তখনই মনে হবে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

মন্ত্রী বলেন, আমরা সব সময় লক্ষ্য করছি, রমজানের প্রথম সাত দিনই বেশি ক্রাইসিস থাকে। কিন্তু ৭-৮ দিন পর থেকে তা স্বাভাবিক হয়ে যায়। রমজান মাসের আগেই কেন সব কিনে নিতে হবে? রমজান মাসে আমার ৩০ কেজি পেঁয়াজ লাগবে, একবারেই কিনে ফেলি! সেখানে তো সমস্যা হবেই।

ক্রেতারা যদি বেশি কিনতে চায়, সেটা তাদের বিষয়। কিন্তু আপনাদের-তো নিয়ন্ত্রণ থাকা উচিত- এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, সবাই যদি একদিনেই কিনে ফেলতে চায়, তাহলে কীভাবে হবে? সাপ্লাইটা তো ঠিক রাখতে হবে। এটা সারা মাস ধরেই পাওয়া যাবে। আমরা সার্বিক চেষ্টা করছি, যাতে করে রোজার মাসে আমাদের এই সমস্যাটা না হয়।

বাজার ব্যবস্থাপনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেক সময় ছোটো সংকটকে আমরা বড়ে করে দেখি। আমাদের ভোক্তা অধিকার সক্রিয় রয়েছে। 

প্রীতি / প্রীতি

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে