ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

যেকোনো সংকটে আ.লীগ মানুষের পাশে আছে : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১-২০২৩ বিকাল ৫:১১

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের পাশাপাশি এদেশের জনগোষ্ঠীও স্মার্ট হবে।

শেখ হাসিনা বলেন, আমরা দেশের মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলার মানুষের উন্নয়নের জন্য যা যা করা দরকার আওয়ামী লীগ করবে। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের এগিয়ে যেতে হবে। যেকোনো সংকটে আওয়ামী লীগ মানুষের পাশে আছে এবং থাকবে।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। জাতির জনকের স্মৃতিবিজড়িত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে। বাংলাদেশকে স্মার্ট হিসেবে গড়ে তোলা হবে। এর জনগোষ্ঠীও হবে স্মার্ট।

সরকারপ্রধান বলেন, গ্রাম পর্যায়ে মানুষের উন্নয়ন হচ্ছে। আমরা সবার জন্য বাসস্থানের ব্যবস্থা করছি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় কোনো মানুষ গৃহহীন থাকবে না। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও আমরা আমাদের দেশের মানুষের যাতে কষ্ট না হয় সে পদক্ষেপ নিয়েছি। কোনো জমি আবাদি থাকবে না। সেজন্য সাধারণ মানুষকে আহ্বান জানাই।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী যেন আমরা নিজেরাই সবকিছু উৎপাদন করতে পারি, সে লক্ষে কাজ চলছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে, মানুষের কষ্ট দূর করার জন্য যা যা করণীয় সেটা করে যাবে।

এর আগে, দুপুর ১টার দিকে দলীয় নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এরপর, টুঙ্গিপাড়ায় উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং একটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান। 

প্রীতি / প্রীতি

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে

অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর

সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে

এক মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর আশা