বৃহত্তর নোয়াখালীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের উদ্যোগে এ অঞ্চলের কৃতি শিক্ষার্থীদের মাঝে শনিবার সকালে (০৭ জানুয়ারি) ঢাকাস্থ ফোরামের কার্যালয়ে বৃত্তি প্রদান করা হয়।
ফোরামের সভাপতি ড. মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার সচিব জনাব হুমাযুন কবির খোন্দকার বলেন, আগামী দিনের বিশ্ব নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি; বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে।
তাই এ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের উপযোগী ক্যারিয়ার গঠনে মনোযোগী হতে হবে। প্রত্যেককে সম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্যোক্তা হবার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের নারী ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের মানসিকতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তৃতায় ড. বেলায়েত হোসেন বলেন, শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে সে লক্ষ্য অর্জনে পরিশ্রমী হতে হবে। নিয়মানুবর্তিতা ও বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষার্থীদের আগামী বিশ্বের নেতৃত্বদানের উপযোগী করে গড়ে ওঠার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌমুহনী সরকারি এসএ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনসুরুল হক। বক্তৃতা করেন, ফোরাম মহাসচিব মোহাম্মদ ইমরান, কোষাধ্যক্ষ আজিজুন নাহার এবং বৃত্তি প্রাপ্তদের পক্ষে শিক্ষার্থী মেহেদী জামান ও দোলা সাহা।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩১ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
প্রীতি / প্রীতি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির