ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা
চীন থেকে কেনা সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ব্যাচের ২০ লাখ ডোজ টিকার মধ্যে ১০ লাখ টিকা শনিবার (১৭ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে টিকা বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া আcvf ১০ লাখ টিকা রোববার (১৮ জুলাই) রাত ৩টায় পৌঁছাবে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
এদিকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট প্রথম ব্যাচের ১০ লাখ এবং ৭টা ৪৫ মিনিটে দ্বিতীয় ব্যাচের ২০ লাখ ডোজ টিকা নিয়ে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা হয়।
এর আগে চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা ১২ মে এবং ছয় লাখ ডোজ টিকা ১৩ জুন ঢাকায় পৌঁছায়। এরপর সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা ২ জুলাই দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
রাজধানীসহ সারাদেশের হাসপাতালে চীন সরকারের উপহার দেয়া সিনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু হয় ১৯ জুন।চলতি বছরের ৭ মে সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর দেশেও এ টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয়।
জামান / জামান
প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখছি
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি
১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
জুলাই স্মৃতিস্তম্ভ' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী