ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাসপোর্ট অফিসে অভিযানে গিয়ে দালালের খপ্পরে দুদক টিম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১-২০২৩ বিকাল ৫:৩৫

গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ যাচাইয়ে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে ছদ্মবেশে গিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিমের সদস্যরা। অভিযানকালে পাসপোর্ট অফিসে চরম অব্যবস্থাপনার সত্যতা পান দুদক কর্মকর্তারা। এমনকি রক্ষা মেলেনি দালালদের খপ্পর থেকেও।  

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে সহকারী পরিচালক জেসমিন আক্তার এবং সহকারী পরিচালক মো. শাওন হোসেইন অনিকের সমন্বয়ে গঠিত টিম অভিযান চালায়। 

অভিযানের বিষয়ে দুদক উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বলেন, আগারগাঁও পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের দুই সদস্যদের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিমের সদস্যরা প্রথমে ছদ্মবেশে অফিসের সামগ্রিক সেবা প্রদান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। এ বিষয়ে টিম পরবর্তীতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

দুদকের অপর একটি সূত্রে জানা গেছে, দুদক টিম পাসপোর্ট অফিসে প্রবেশকালে প্রধান ফটকেই বেশ কয়েকজন দালাল অর্থের বিনিময়ে সেবা দেওয়ার কথা বলে এগিয়ে আসে। তাদের সঙ্গে কথা বলে ওই অফিসের কিছু কর্মচারী এ অনিয়মের সঙ্গে জড়িত বলে ইঙ্গিত পাওয়া যায়। অফিসের অভ্যন্তরে কয়েকজন সেবা প্রার্থী দালালদের দৌরাত্ম্য, চরম অব্যবস্থাপনা এবং অর্থের বিনিময়ে লাইন ব্রেক করে সিরিয়াল সামনে নিয়ে আসার অভিযোগ করেন এবং সরেজমিনে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। 

এনফোর্সমেন্ট টিম অফিসের ১০৩ নং কক্ষে গিয়ে এনআইডি ভেরিফিকেশনের একজন কর্মচারীকে ৪০ মিনিট ধরে অনুপস্থিত পায়। ৩০৪ নং কক্ষে গিয়ে কোনো লাইন বা সিরিয়াল না মেনে ইচ্ছেমত বায়োমেট্রিক এনরোলমেন্টের চিত্র দেখতে পায়। 

পরবর্তীতে টিম কার্যালয়ের পরিচালকের সঙ্গে দেখা করে পর্যবেক্ষণ তুলে ধরে। তিনি এসব অভিযোগ স্বীকার করেন এবং এর পক্ষে কিছু দায়সারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। 

সর্বশেষ হয়রানি দূরীকরণ ও গ্রাহক সেবা সহজ করার লক্ষ্যে এনফোর্সমেন্ট টিম পরিচালক বরাবর বেশ কিছু সুপারিশ প্রদান করে। অভিযানের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন শিগগিরই কমিশন বরাবর দাখিল করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে। 

এমএসএম / এমএসএম

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে