ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বৃহস্পতিবারের ভয়াবহ যানজটের পর শুক্রবার ফাঁকা সড়ক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১-২০২৩ দুপুর ১২:৩৭

গত দুদিন রাজধানীর উত্তরা, বিমানবন্দর ও টঙ্গী এলাকাসহ এর আশপাশের সড়কে যানজট ছিল বেশ। এতে করে যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছিলেন। বিশেষ করে বিদেশগামী যাত্রীরা পড়েছিলেন বেশ বিপাকে। যানজটের কারণে তাদের অনেকরই ফ্লাইট মিস হয়েছে।

তবে শুক্রবার (১৩ জানুয়ারি) বিমানবন্দর সড়কের চিত্র গেছে পাল্টে। এখানে নেই যানজট। যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। যেন রাস্তায় ছুটির আমেজ। বিমানবন্দর এলাকায় যানজট না থাকায় মহাখালী, উত্তরা, বনানী ও প্রগতি সরণিতেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গত দুদিন, বিশেষ করে বৃহস্পতিবার ঢাকার এসব সড়কে ছিল ভয়াবহ যানজট। কারণ এসময় বিশ্ব ইজতেমায় যোগ দিতে হাজার হাজার মুসল্লির ঢল নামে টঙ্গীর তুরাগ নদীর তীরে। ফলে সড়কে ছিল যানবাহনের চাপ। তবে শুক্রবার সকাল থেকে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে যে অবস্থায় বিমানবন্দর সড়ক ও এসব এলাকায় যানবাহন চলাচল করে আজও একই অবস্থায় রয়েছে। রাস্তায় খুব বেশি যান নেই, মানুষের উপস্থিতিও কম।

সকালে প্রগতি সরণি হয়ে অনাবিল পরিবহনের একটি বাসে করে বিমানবন্দর সড়কে আসেন মো. আবুল কালাম। তিনি বলেন, ব্যক্তিগত কাজে বিমানবন্দর এলাকায় এসেছি। গতকালের যানজটের খবর শুনে ভয়ে ছিলাম। কিন্তু আজ রাস্তা ফাঁকা।

সোহরাব হাসান নামে এক বিদেশগামী যাত্রী বলেন, আজ বেলা সাড়ে ১১টায় আমার ফ্লাইট। গতকালের যানজটের খবরে ভয়ে ছিলাম। তাই আজ সকাল ৮টায় বাড্ডা থেকে রওনা হই। তবে মাত্র ৩০ মিনিটে বিমানবন্দরে চলে আসি। শুক্রবার যেমন রাস্তা ফাঁকা থাকে আজও তার ব্যতিক্রম নয়।

রাজধানীর যাত্রাবাড়ী থেকে উত্তরা দিয়াবাড়ী পর্যন্ত চলাচলকারী রাইদা পরিবাহনের বাসচালক সাইফুল বলেন, গতকালের মতো কোনো যানজট উত্তরা পর্যন্ত দেখেনি। রাস্তা স্বাভাবিক দিনের মতো গাড়ি চলছে। শুক্রবার হওয়াতে যাত্রী যেমন কম, তেমনি রাস্তায় গাড়ি কম।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ থেকে জানা যায়, বেলা ১১টা পর্যন্ত রাজধানীর বনানী, প্রগতি সরণি, বিমানবন্দর ও উত্তরা এলাকায় কোনো যানজট নেই। তবে দুপুরের পর কিছুটা যানবাহনের চাপ হলেও তা সহনীয় পর্যায়ে থাকবে।

ট্রাফিক উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, গত দুদিন ধরে দেশ-বিদেশের মানুষ বিশ্ব ইজতেমার মাঠে গিয়েছিলেন। ফলে রাস্তায় মানুষের চাপের সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বেড়ে গিয়েছিল। এতে করে এসব সড়কে যানজটের সৃষ্টি হয়েছিল।

তিনি বলেন, যেহেতু আজ থেকে বিশ্ব ইজতেমা শুরু, সেহেতু লোকজনের যাতায়াত এখন ওইদিকে গত দুদিনের মতো নেই। ফলে আজকে পরিস্থিতি স্বাভাবিক।

এমএসএম / এমএসএম

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে

অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর

সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে

এক মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর আশা