ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

২৪ ঘণ্টায় তাপমাত্রা বেড়েছে ২.৪ ডিগ্রি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১-২০২৩ দুপুর ১১:৪৪

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২.৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

রোববার (১৫ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক  এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায় ৬.১ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও তেঁতুলিয়ায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

তিনি আরও বলেন, গতকালের তুলনায় শৈত্যপ্রবাহের এলাকা কমেছে। গতকাল দেশের নওগাঁ ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের আট জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে গেছে। যা আজ কমে দাঁড়িয়েছে চার জেলায়। আজকে কিশোরগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী এবং কুড়িগ্রামের ওপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী ২৪ ঘণ্টায় ছড়িয়ে পড়তে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা কমে যেতে পারে।

এমএসএম / এমএসএম

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে