ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আজই কারামুক্ত হবেন এ্যানি-সালাম, আশা আইনজীবীর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১-২০২৩ বিকাল ৫:১৪

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের জামিননামা দাখিল করেছেন তাদের আইনজীবী। 

ওই দুই জনের বিরুদ্ধে আর কোনও মামলা না থাকায় আজই তারা কারামুক্তি পাবেন বলে আশাবাদী আইনজীবী।

বুধবার (১৮ জানুয়ারি) তাদের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল মুন্সিখানায় হাইকোর্টের জামিনের আদেশনামা দাখিল করেন।

মহিউদ্দিন চৌধুরী বলেন, এ্যানি ও সালামকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ হাইকোর্টের জামিনের আদেশ হাতে পেয়ে আমরা জামিননামা দাখিল করি। আশা করছি আজই তারা কারামুক্ত পাবেন।

এর আগে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের বেঞ্চ তাদের জামিন বহাল রাখেন। 

প্রীতি / প্রীতি

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর